September 20, 2025 10:03 PM

printer

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২৫ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২৫ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। তিনি আজ নতুন দিল্লিতে ‘মোদিনমিক্স: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাত্রা’ শীর্ষক একটি পুস্তক প্রকাশ করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী পদে আসা পর্যন্ত নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা এবং পরিবর্তনের যাত্রার কথা এই পুস্তকে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী জন-ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো প্রকল্পের কথা উল্লেখ করে, শ্রী মুরুগান বলেন, জনগণের কল্যাণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে বলে তিনি জানান।

    অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু সরকারের বিভিন্ন প্রকল্পের ইতিবাচক প্রভাব তুলে ধরার জন্য নথি তৈরি ও গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।