April 21, 2025 3:58 PM

printer

ঝাড়খণ্ডে, নকশাল এবং পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে  ৮ জন নকশাল নিহত হয়েছে।

ঝাড়খণ্ডে, নকশাল এবং পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে  ৮ জন নকশাল নিহত হয়েছে। বোকারো জেলার লুগু পাহাড়ে আজ ভোরে ঘটনাটি ঘটে ।

ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্ত আকাশবাণীকে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী ৮ জন মাওবাদীকে নিহত করেছে। চারটি ইনস্যাস এবং একটি করে এসএলআর, একে সিরিজের রাইফেল, পিস্তল এবং আটটি দেশীয় ভরমর রাইফেল  এলাকা থেকে উদ্ধার হয়েছে। শ্রী গুপ্ত বলে যে ঝাড়খণ্ড জাগুয়ার, পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ অভিযান   দুই ঘণ্টা ব্যাপী চলে। সংঘর্ষে বাহিনীর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।