জেডিইউ নেতা নীতীশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সকাল সাড়ে ১১ টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, নীতীশ কুমারকে গতকাল জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। পাটনায় এনডিএ-র পাঁচটি শরিক দলের নবনির্বাচিত বিধায়কদের এক যৌথ বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত হয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ ২৪৩ আসনের মধ্যে ২০২টিতে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বিজেপির সম্রাট চৌধুরী পরিষদীয় দলের নেতা এবং বিজয় সিনহা সহকারী নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন।