জার্মান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমেয়ার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেছেন। স্টাইনমেয়ার বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র এর আগে কখনও এত বড় আক্রমণের মুখে পড়েনি। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই মন্তব্য সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং আরও বেশ কিছু ঘটনার দিকেই ইঙ্গিত করেছে। প্রেসিডেন্ট স্টাইনমেয়ার বলেছেন, রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেন আগ্রাসনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আচরণ দ্বিতীয় ঐতিহাসিক ভুল। তিনি বলেন, এই পরিস্থিতিতে ব্রাজিল ও ভারতের মতো দেশগুলিকে বিশ্ব রক্ষায় এগিয়ে আসতে হবে।
Site Admin | January 8, 2026 9:51 PM
জার্মান রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমেয়ার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেছেন।