November 18, 2025 12:02 PM

printer

জাতীয় তদন্ত সংস্থা এন আই এ, দিল্লির লাল কেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জঙ্গির এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে

জাতীয় তদন্ত সংস্থা এন আই এ, দিল্লির লাল কেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জঙ্গির এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে। শ্রীনগরের এক কাশ্মীরি বাসিন্দা, জাসির বিলাল অয়ানিকে শ্রীনগর থেকেই ধরা হয়েছে।

এন আই এ জানিয়েছে, অয়ানি, ড্রোন পরিমার্জন করে, বিস্ফোরণের আগে রকেট তৈরির চেষ্টা চালান। জঙ্গি উমর নবির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে  কাজ করতেন তিনি এবং বিস্ফোরণের ষড়যন্ত্রের পিছনে তারো সক্রিয় ভূমিকা ছিল।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, লাল কেল্লায় ঐ গাড়ি বিস্ফোরণে ১০ জন প্রাণ হারান। আহত হন আরও ২৫ জন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।