January 4, 2026 7:10 AM

printer

জাতীয় মহিলা কমিশন, হিমাচল প্রদেশের ধরমশালায় র‍্যাগিং ও যৌন নির্যাতনের কারণে ১৯ বছর বয়সী এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে।

জাতীয় মহিলা কমিশন, হিমাচল প্রদেশের ধরমশালায় র‍্যাগিং ও যৌন নির্যাতনের কারণে ১৯ বছর বয়সী এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। কমিশন এর তীব্র নিন্দা করে এই ঘটনাকে ভয়াবহ এবং অমানবিক আখ্যা দিয়েছে। এই ঘটনা একজন শিক্ষার্থীর জীবন, মর্যাদা ও অধিকার লঙ্ঘন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন। এনসিডব্লিউ চেয়ারপার্সন-এর পক্ষ থেকে হিমাচল প্রদেশ পুলিশের মহানির্দেশককে লেখা এক চিঠিতে তৎক্ষণাৎ এফআইআর দায়ের, অভিযুক্তের গ্রেফতার, সুষ্ঠু ও সময়মতো তদন্ত, মৃতদেহের ময়নাতদন্ত ও চিকিৎসা সংক্রান্ত নথি সংরক্ষণ এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।