September 17, 2025 6:18 PM

printer

জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চলো জিতে হ্যায় ’ আজ ফের মুক্তি পেয়েছে

জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘চলো জিতে হ্যায় ’ আজ ফের মুক্তি পেয়েছে। স্বামী বিবেকানন্দের দর্শন— অন্যের জন্য বাঁচাই প্রকৃত বাঁচা- স্বামী বিবেকানন্দর প্রচারিত এই দর্শনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি আজ থেকে ২ অক্টোবর পর্যন্ত গোটা দেশে প্রদর্শিত হবে।  কয়েক লক্ষ স্কুল ও  পিভিআর,আইনক্স, সিনেপোলিস সহ প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে। ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর ‘চলো জিতে হ্যায় ’   ছবিটি দেশজুড়ে অন্যতম সর্বাধিক দর্শিত স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই পুনঃমুক্তিকে কেন্দ্র করে চালু হয়েছে বিশেষ উদ্যোগ— ‘চলো জিতে হ্যাঁ: সেবা কা সম্মান’। এর আওতায় নিরাপত্তারক্ষী, পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি চালক ও ডাক কর্মীদের মতো  সমাজের প্রকৃত নায়কদের সম্মানিত করা হবে।  ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁরাও একসঙ্গে ছবিটি দেখবেন ও  পরে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে বলে তথ্য ও সম্প্রচার দফতর সূত্রে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।