গ্রামীন এলাকায় প্রতিটি বাড়িতে নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার, জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের জন্য দুই হাজার ৭০০ কোটি টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এই বিষয়ে মন্ত্রকের সচিব সহ আধিকারিকরা, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরের পরেই এই টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত দু বছর এই প্রকল্পের টাকা আটকে ছিল।