May 12, 2026 9:57 AM

printer

জম্মু ও কাশ্মীর প্রশাসন  বাইক ও ক্যাব সার্ভিস প্রদানকারী কোম্পানি র‍্যাপিডো-র ওপর প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণে নিষেধাজ্ঞা জারি করেছে ।

জম্মু ও কাশ্মীর প্রশাসন  বাইক ও ক্যাব সার্ভিস প্রদানকারী কোম্পানি র‍্যাপিডো-র ওপর প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণে নিষেধাজ্ঞা জারি করেছে ।  

জম্মুর আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (আরটিও) জসমিত সিং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‍্যাপিডো  কোনো অ্যাগ্রিগেটর সার্টিফিকেট ছাড়াই কাজ করছে, যা কেন্দ্রশাসিত অঞ্চলে বেআইনি। এই প্রসঙ্গে পরিবহন কমিশনার বিশেষ পল মহাজনের জানিয়েছেন , র‍্যাপিডোর জম্মু ও কাশ্মীরে বাইক ও ক্যাব চালানোর  কোনো লাইসেন্স নেই। 

নিরাপত্তা বিষয়ে উদ্বেগের প্রসঙ্গে  আরটিও জানিয়েছে , নিয়ন্ত্রণহীন পরিষেবা , সমাজবিরোধী বা রাষ্ট্রবিরোধীদের হাতে পড়লে ঝুঁকি তৈরি হতে পারে এবং তাঁদের খুঁজে বের করাও  কঠিন হয়ে পড়ে । তিনি জানান , যানবাহন, চালক এবং সংশ্লিষ্ট নথির যাচাই জন- নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।