জম্মুতে আজ প্রথমবারের মতো চুনাপাথর খনি ব্লকের নিলাম শুরু হচ্ছে। দুপুরে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি. কিশন রেড্ডি, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্বের প্রতীক হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নিলামের জন্য মোট সাতটি চুনাপাথর ব্লক চিহ্নিত হয়েছে, যা আনন্তনাগ, রাজৌরি ও পুঞ্চ জেলায় প্রায় ৩১৪ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। ২০১৫ সালের খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইনের আওতায় করা সংস্কার গুলির বাস্তবায়নে এটিকে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Site Admin | November 24, 2025 12:35 PM
জম্মুতে আজ প্রথমবারের মতো চুনাপাথর খনি ব্লকের নিলাম শুরু হচ্ছে