September 27, 2025 1:17 PM

printer

জওহরলাল নেহরু স্টেডিয়ামে দ্বাদশ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আজ শুরু হয়েছে

নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দ্বাদশ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আজ শুরু হয়েছে। ন’দিনের এই প্রতিযোগিতায় ১৮৬-টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। পুরুষদের জন্য ১০১ টি, মহিলাদের জন্য ৮৪ টি ও একটি মিক্সড ইভেন্ট হবে। প্রতিযোগিতা চলবে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত।

একশোরও বেশি দেশের এক হাজারেরও বেশি ক্রীড়াবিদ এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন। প্যারিস প্যারালিম্পিকস ক্লাব থ্রো ইভেন্টে সোনা জয়ী ধরমবীর নাইন এবং ব্রোঞ্জজয়ী স্প্রিন্টার প্রীতি পাল এই চ্যাম্পিয়নশিপে ভারতের পতাকা বহন করবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।