চীনের সাংহাইতে তীরন্দাজী বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। ২৫ বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে ১৪৭-১৪৪ স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটিই ভারতের প্রথম পদক। গত বছর সাংহাইতে ভারত কম্পাউন্ড ইভেন্টে মোট পাঁচটি পদক জিতেছিল।
ভারত আগামীকাল টুর্নামেন্টের শেষ দিনে রিকার্ভ বিভাগে আরও দুটি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মহিলাদের দলগত ইভেন্টে ভারতীয় দল স্বর্ণপদকের লড়াইতে নামবে।