চীনা কমিউনিস্ট পার্টি তাইওয়ান সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছে বলে সে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থা অভিযোগ করেছে। মহড়ার সময় তাইওয়ানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলা তীব্র আকার নেয় বলেও অভিযোগ উঠেছে। প্রথম দিনে প্রায় ২০ লক্ষ ৮ হাজার হামলার ঘটনা রেকর্ড করা হয় এবং দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২০ লাখ ৯ হাজারে।
আন্তর্জাতিক গণতান্ত্রিক দেশগুলির কাছ থেকে তাইওয়ান যে সমর্থন পাচ্ছে তা বন্ধ করতেই এই মহড়া বলে জানানো হয়েছে।