December 8, 2025 11:39 AM

printer

চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা আন্তঃসরকারি কমিটির ২০ তম অধিবেশন আজ নতুন দিল্লীর লালকেল্লায় শুরু হচ্ছে

নতুন দিল্লির ঐতিহ্যবাহী লাল কেল্লায় আজ থেকে শুরু হচ্ছে চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির বিশতম অধিবেশন। এই অধিবেশনের সভাপতিত্ব করবেন ইউনেস্কোয় ভারতের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি বিশাল ভি. শর্মা।

ভারত এ বছর ইউনেস্কোর এই ঐতিহ্য তালিকার জন্য ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং সম্মিলিতভাবে উদযাপনের উৎসব দীপাবলীর নাম প্রস্তাব করেছে।  কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন যে, প্রস্তাবটি অধিবেশন চলাকালীন আলোচনা করা হবে এবং সরকার ইতিবাচক ফলাফলের বিষয়ে আত্মবিশ্বাসী।

ছ’দিনের এই অনুষ্ঠানের লক্ষ্য হল ইউনেস্কোর আই সি এইচ তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন দেশের পক্ষ থেকে জমা দেওয়া আবেদনগুলি খতিয়ে দেখা এবং অবস্থার পর্যালোচনা করা। চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রদান করাই এর লক্ষ্য।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।