October 3, 2024 1:06 PM

printer

চিরাচরিত উৎসাহ – উদ্দীপনায় দেবী দুর্গার আরাধনায় নবরাত্রির আজ সূচনা হয়েছে ।

চিরাচরিত উৎসাহ – উদ্দীপনায় দেবী দুর্গার আরাধনায় নবরাত্রির আজ সূচনা হয়েছে । ৯ দিনব্যাপীর এই উৎসবে দেবী দুর্গার ৯-টি রূপের পুজো করা হয়। আজ প্রথম দিনে দেবী পূজিতা হচ্ছেন, শৈলপুত্রী রূপে। গুজরাটের বনসকাঁথার  আম্বাজি মন্দির এবং পাওয়াগড়ে মহাকালী মন্দির সহ বিভিন্ন শক্তিপীঠগুলিতে ভক্তদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

উত্তরপ্রদেশে বিন্ধাচল এবং দেবী পাটানের মন্দিরগুলিতেও প্রচুর ভক্ত সমাগম হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।