January 9, 2026 5:02 PM

printer

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্রুত রোগ নির্ণয়ের জন্য উন্নত মানের এমআরআই এবং পিইটি-সিটি পরিষেবা চালু করছে।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্রুত রোগ নির্ণয়ের জন্য উন্নত মানের এমআরআই এবং পিইটি-সিটি পরিষেবা চালু করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ কলকাতায় হাসপাতালের নিউটাউন ক্যাম্পাস পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন,হাজরা ক্যাম্পাসে এই নতুন সুবিধা চালু করা হবে। সেখানে রোগীদের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক যত্নের পরিবেশ উন্নত করতে ক্যাম্পাসটির সংস্কার করা হচ্ছে। এর ফলে দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি সময়মতো চিকিৎসা শুরু করা যাবে। তিনি বলেন, সিএনসিআই ভারতের প্রথম সরকারি ক্যান্সার হাসপাতাল হিসেবে এনএবিএইচ সার্টিফিকেট অর্জন এবং রাজ্যের একমাত্র সরকারি হাসপাতাল হিসেবে ল্যাবরেটরি বিভাগে এনএবিএল স্বীকৃতি লাভ করেছে। গত ৩বছরে সিএনসিআই-এর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। বহির্বিভাগীয় চিকিৎসা, ডায়াগনস্টিক পরিষেবা,সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী বলেন,দেশের ২৭টি আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রের মধ্যে সিএনসিআই অন্যতম যার দুটি ক্যাম্পাস রয়েছে। এই ক্যান্সার ইনস্টিটিউট দেশের তৃতীয় শীর্ষস্থানীয় ইনস্টিটিউটে পরিণত হয়েছে,যা সরকারি ক্যান্সার ইনস্টিটিউট হিসেবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।