July 16, 2025 10:22 AM

printer

চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। আগামী ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।

চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। আগামী ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত। সকাল দশটা থেকে ১১ টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। দৃশ্যকলা, সংগীত ও বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষার সময় দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা। ‌উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার নির্দেশিকা সংক্রান্ত পুস্তিকা প্রকাশ করে। পরীক্ষার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টাল থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

অন্যদিকে, ভরা বর্ষার মরশুমে পরীক্ষা হওয়ায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংসদ। নির্দেশিকায় জানানো হয়েছে, সেপ্টেম্বরে ভারী বৃষ্টি, বন্যা ও ধসের কথা মাথায় রেখে প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বদল করা ও অন্যান্য ব্যবস্থাপনা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত নেওয়ার কথাও জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।