May 7, 2026 11:51 AM

printer

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল সাড়ে নটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে, দশটা পনেরো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in, www.iResults.in, ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে।

এবার পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের  ফল।  দোসরা থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। ৯ লক্ষ ৭১ হাজারের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।