May 7, 2026 11:52 AM

printer

ঘূর্ণাবর্ত ও অনুকূল বায়ু প্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঘূর্ণাবর্ত ও অনুকূল বায়ু প্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা।   

অন্যদিকে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলী এবং হাওড়ায় আজ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় দু ডিগ্রি কম।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।