ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষিতে সরকার এয়ারলাইন সংস্থাগুলিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিকা জারি করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে গতকাল এক নির্দেশিকায় বলা হয়েছে, বিমান চলাচল সংক্রান্ত সঠিক সময়সীমা ও সর্বশেষ গতিবিধি সম্পর্কে যাত্রীদের আগে থেকেই অবহিত করতে হবে। উড়ানের অতিরিক্ত দেরি হলে যাত্রীদের জন্য খাবারদাবার ও পানীয়ের বন্দোবস্ত করতে হবে। সময় মত চেক ইন করলে বোর্ডিং যাতে কোনোমতেই বাতিল করা না হয়, সেই বিষয়টিও সুনিশ্চিত করতে বলা হয়েছে। এয়ারলাইন সংস্থাগুলিকে পর্যাপ্ত কর্মী নিযুক্ত করা বিশেষত ভোর বা রাতের দিকে এয়ারপোর্ট হেল্প ডেস্ক যেন ফাঁকা না থাকে, তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে মালপত্র যাতে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয়, তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে ঐ নির্দেশিকায়।
Site Admin | December 20, 2025 12:01 PM
ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় সরকার এয়ারলাইন সংস্থাগুলিকে যাত্রী সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা জারি করেছে