গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষমতায়নে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক IPPB সেলফ হেল্প গ্রুপ সেভিংস একাউন্ট চালু করার কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হবে না নেই, এমনকি অ্যাকাউন্ট খোলা বা কিউআর কার্ডের জন্যও কোনো খরচ দিতে হবে না। এর ফলে দেশের প্রান্তিক অঞ্চলের মহিলাদের পরিচালিত গোষ্ঠীগুলো এখন থেকে অনেক সহজে এবং বিনামূল্যে ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। এই অ্যাকাউন্টে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে এবং অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো বাড়তি মাশুলও দিতে হবে না।
News On AIR | April 30, 2026 7:26 PM
গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষমতায়নে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক IPPB সেলফ হেল্প গ্রুপ সেভিংস একাউন্ট চালু করার কথা ঘোষণা করেছে।