December 23, 2025 11:01 AM

printer

গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ার একটি আদালত সৌরভ ও গৌরভ‌ লুথরার‌ বিরুদ্ধে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে

গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ার একটি আদালত সৌরভ ও গৌরভ‌ লুথরার‌ বিরুদ্ধে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এরা রোমিও লেন নাইট ক্লাবের মালিক। এই ক্লাবেই এমাসের ছয় তারিখে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। ঘটনার পর লুথরা ভায়েরা থাইল্যান্ডে পালিয়ে যায়।গত ১৭ ডিসেম্বর তাদের সেদেশ থেকে ফেরৎ পাঠানো হয়।এই নাইট ক্লাবের অপর মালিক অজয় গুপ্তকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।এ পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছে। অন্যদিকে এই মামলায় অন্য অভিযুক্ত ব্রিটেনে পালিয়ে যাওয়া ব্রিটিশ নাগরিক সুরিন্দর কুমারের বিরুদ্ধে ব্লু কর্ণার নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।