গুজরাট সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে প্রভাস পাটনে আয়োজিত বিশাল ‘শৌর্য যাত্রা‘-তে নেতৃত্ব দেন। যুগ যুগ ধরে সোমনাথ মন্দির রক্ষাকারী অগণিত যোদ্ধাদের সম্মান জানাতে এই যাত্রায় ১০৮টি সুজজ্জিত ঘোড়া ছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভিও প্রধানমন্ত্রীর সঙ্গেও এখানে যোগ দিয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্ত শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির রক্ষায় প্রাণ উৎসর্গকারী অগণিত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর প্রধানমন্ত্রী সোমনাথ মহাদেবের পূজা এবং প্রার্থনা করেন।
Site Admin | January 11, 2026 1:03 PM
গুজরাট সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে প্রভাস পাটনে আয়োজিত বিশাল ‘শৌর্য যাত্রা’-তে নেতৃত্ব দেন।