May 12, 2026 9:50 PM

printer

গত ২৪ ঘন্টায় আরো ৯ টি শিশুর মৃত্যু হয়েছে বাংলাদেশে

বাংলাদেশে শিশুদের মধ্যে হাম সংক্রমণ পরিস্থিতি ক্রমশ আরো খারাপের দিকে। গত ২৪ ঘন্টায় আরো ৯ টি শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনটি শিশু হাম থেকেই মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে এবং বাকিদের মধ্যেও ঐ রোগেরই লক্ষণ ছিল। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ এ।
মার্চের ১৫ তারিখ থেকে সরকারিভাবে ৭০০০ এর বেশি আক্রান্ত নথিভুক্ত হয়েছে এবং ৫১ হাজারেরও বেশি শিশু সম্ভাব্য হাম রোগাক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৪ ও ২৫ সালে দীর্ঘ সময় ধরে হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি ধাক্কা খাওয়ায় এই ভয়াবহ অবস্থা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান – এই পরিস্থিতিকে চূড়ান্ত বিপর্যয় আখ্যা দিয়ে জানিয়েছেন, টিকাকরণ কর্মসূচিতে অবহেলার ব্যাপারে যথাযথ তদন্ত করা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।