খসড়া ভোটার তালিকায় তার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ৪৪ হাজার ৭৭০ জন ভোটারের নাম বাদ পড়ায় তা নিয়ে আলোচনা করতে তৃনমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জরূরী বৈঠকে বসেছেন। কালীঘাটে তার বাসভবনে আয়োজিত এই বৈঠকে দলের বুথ লেভেল এজেন্ট, কাউন্সিলাররা উপস্থিত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই কেন্দ্রে তার নিজের ২০৭ নম্বর বুথে ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে।