January 2, 2026 7:19 PM

printer

কেরালার শবরীমালা মন্দিরের সোনা কেলেঙ্কারির ঘটনায় সে-রাজ্যের বিশেষ তদন্তকারী দল সিট, আজ আবারও মন্দিরের প্রাক্তন পুরোহিতের সহায়ক ঊন্নিকৃষ্ণান পোট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে।

কেরালার শবরীমালা মন্দিরের সোনা কেলেঙ্কারির ঘটনায় সে-রাজ্যের বিশেষ তদন্তকারী দল সিট, আজ আবারও মন্দিরের প্রাক্তন পুরোহিতের সহায়ক ঊন্নিকৃষ্ণান পোট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে। কেরালা হাইকোর্টের নির্দেশে শবরীমালা মন্দিরে সোনার পাত বসানো গহনা সরিয়ে ফেলার অভিযোগের তদন্তে সিট গঠিত হয়।

কেরালার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি কে. সুরেন্দ্রন এই মামলায় কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তের দাবি তুলেছেন। কংগ্রেসের এই বিষয়টির সঙ্গে যোগসূত্র রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কীভাবে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।