May 10, 2026 11:58 AM

printer

কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়।

কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সি, সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল-সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চেন্নিথালা এবং ভি ডি সতীশান।

দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।