কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী বলেছেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগ্রই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশ/লেস চিকিৎসা প্রকল্প চালু করবেন। নতুন দিল্লিতে আজ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রী এবং পরিবহন উন্নয়ন নিগমের তেতাল্লিশ তম বৈঠকে পৌরোহিত্য করার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন , সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা অন্তত সাত দিনের জন্য দেড় লক্ষ্য টাকা পর্যন্ত ক্যাশ/লেস সুবিধা পাবেন।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্যকারী ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রী আরো বলেন , এই পাইলট প্রকল্পটি উত্তরপ্রদেশ , হরিয়ানা , পাঞ্জাব সহ বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে সুষ্ঠু ভাবে কার্যকর হয়েছে।