কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ, আজ গুজরাতের বানাস ডেয়ারি তে সমবায় মন্ত্রকের সংসদীয় উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে পৌরোহিত্য করবেন। তিন দিনের গুজরাত সফরে তিনি আজ সানাদারে বানাস ডেয়ারি তে জৈব – সি এন জি ও সার প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া সানাদারে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত মিল্ক পাউডার ও বেবি ফুড প্রকল্পেরও উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
পরে শ্রী শাহ, সানাদারে বানাস ডেয়ারির বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখবেন।আগথালায় জৈব – সি এন জি ও সার প্রকল্প ও ঘুরে দেখবেন তিনি।