কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ হরিয়ানার পঞ্চকুলা সফরে এক গুচ্ছ সরকারী কর্মসূচী রয়েছে। সমবায় বিষয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার কথা। হরিয়ানা পুলিশের পাসিং আউট প্যারেড প্রত্যক্ষ করবেন তিনি।
এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। পঞ্চকুলার ইন্দ্রধনু স্টেডিয়ামে বীর বাল দিবস উপলক্ষে হরিয়ানা সরকারের এক অনুষ্ঠানে শ্রী শাহ্ যোগ দেবেন।
এদিকে, শ্রী শাহ্-র পঞ্চকুলা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। পঞ্চকুলা পুলিশের ডেপুটি কমিশনার সৃষ্টি গুপ্তা জানিয়েছেন, তার এই সফর উপলক্ষে ২ হাজার ৭-শো ৫০ জন হরিয়ানা পুলিশ কর্মী ও ৪০ জন শীর্ষ পুলিশ আধিকারিককে জেলার নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। ডেপুটি কমিশনার বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোন ত্রুটি না থাকে সেজন্য সমস্ত বিভাগকে সমন্বিত করে সুরক্ষা ব্যবস্হা তৈরি করা হচ্ছে। অন্যদিকে, সাধারণ মানুষ যাতে অসুবিধা না পড়েন, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।