October 14, 2025 1:53 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলেও আজ তিনি জানান। এদিন হরিয়ানার মানেসারে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) এর ৪১ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, সংগঠিত অপরাধ দমন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে এনএসজি।

উত্তরপ্রদেশের অযোধ্যায় এনএসজি-এর একটি হাব তৈরি হবে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান। এদিন সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রশিক্ষণ দিতে একটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন শ্রী শাহ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।