কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীর ত্যাগরাজ স্টেডিয়ামে ১৫টি উন্নয়নমূলক কর্মসূচীর উদ্বোধন করেছেন। এর মধ্যে আছে হাসপাতালের ব্লক, ১০১টি আয়ুষ্মান আরোগ্য মন্দির, দেড়শোটি ডায়ালিসিস কেন্দ্র, নজরদারীর জন্য ৭৫টি ড্রোন ইত্যাদি। এছাড়াও বর্জ্য থেকে শক্তি উৎপাদনের দুটি কেন্দ্রের শিলান্যাস করেন তিনি। অনুষ্ঠানে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ১১ বছরের শাসনকালে দেশের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, ২৫ কোটিরও বেশি মানুষকে দারিদ্রমুক্ত করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, দিল্লী সরকারের ১৫ দিনব্যাপী সেবা পক্ষ উদযাপনের অঙ্গ হিসেবেই এইসব কল্যাণমূলক প্রকল্প।