September 20, 2025 9:50 PM

printer

কেন্দ্রীয় সরকার  জাতীয় উপভোক্তা হেল্পলাইনে জিএসটি সংক্রান্ত অভাব- অভিযোগ জানানোর সুযোগ চালু করেছে।

কেন্দ্রীয় সরকার  জাতীয় উপভোক্তা হেল্পলাইনে জিএসটি সংক্রান্ত অভাব- অভিযোগ জানানোর সুযোগ চালু করেছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের অঙ্গ হিসেবে ইন্টিগ্রেটেড গ্রিভ্যান্স রিড্রেসাল মেকানিজম  পোর্টালে জিএসটি সংক্রান্ত অভিযোগের জন্য বিশেষ বিভাগ খোলা হয়েছে। সোমবার থেকে সংশোধিত জিএসটি হার কার্যকর হওয়ার পর উপভোক্তাদের অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতেই এই পদক্ষেপ। মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন বিভাগে অটোমোবাইল, ব্যাঙ্কিং, কনজিউমার ডিউরেবলস, ই-কমার্স, এফএমসিজি সহ একাধিক বিভাগ রাখা হয়েছে, যেখানে জিএসটি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করা যাবে।

জাতীয় উপভোক্তা হেল্পলাইন ইতিমধ্যেই দেশের মানুষের কাছে একক মঞ্চে অভিযোগ জানানোর সুযোগ দিয়েছে। এখন থেকে  ১৭টি ভাষায় ১৯১৫ টোল-ফ্রি নম্বরে ফোন করে অথবা INGRAM পোর্টালের মাধ্যমে অনলাইনে অভিযোগ জানানো যাবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।