কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে, সমবায় সংস্থাগুলির ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন-এনসিডিসি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে এগিয়ে এসেছে । গতকাল নতুন দিল্লিতে এনসিডিসির ৯২তম সাধারণ কাউন্সিলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন। শ্রী শাহ চিনিকল ও দুগ্ধ খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতিকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা কৃষকদের সরাসরি সাহায্য করবে। তিনি দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করতে এনসিডিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন, যা চালকদের ব্যাপকভাবে উপকৃত করবে। শ্রী শাহ বলেন যে, গত কয়েক বছরে সমবায় সংস্থাগুলোকে এনসিডিসির আর্থিক সহায়তা প্রায় চারগুণ বৃদ্ধি পেয়ে ৯৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে । তিনি জানান যে, এনসিডিসির সহায়তায় এক হাজারেরও বেশি মৎস্যচাষি উৎপাদক সংগঠন-এফএফপিওকে শক্তিশালী করা হয়েছে। শ্রী শাহ বলেছেন যে, এনসিডিসি ডেয়ারি, পশুপালন, মৎস্যচাষ এবং নারী সমবায় সমিতিগুলোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে ।এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিডিসি জানিয়েছে যে, মহারাষ্ট্র ও গুজরাটে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য ট্রলার ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এটি নীল অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং মৎস্যজীবী সম্প্রদায়, বিশেষত নারীদের আর্থিকভাবে ক্ষমতায়নে সাহায্য করেছে।
Site Admin | November 20, 2025 9:05 AM
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে, সমবায় সংস্থাগুলির ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন-এনসিডিসি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে এগিয়ে এসেছে ।