September 11, 2025 9:38 PM

printer

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে এক সাংস্কৃতিক নবজাগরণ সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে এক সাংস্কৃতিক নবজাগরণ সৃষ্টি হয়েছে। আজ নতুন দিল্লিতে জ্ঞানভারতম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন ক’রে শ্রী শেখাওয়াত বলেছেন, এই অভিযানের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য ভারতের পুঁথির ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, জ্ঞানভারতম জাতীয় কর্মসূচীতে দেশের প্রাচীন পুঁথিপত্র ডিজিটাইজ ক’রে সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। মন্ত্রী তাঁর ভাষণে জানান, এই অভিযানে সারা দেশে পুঁথি সংরক্ষণের ২৫টি ক্লাস্টার, ২০টি আঞ্চলিক কেন্দ্র এবং ১০টি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের সংস্কৃতি ক্ষেত্রে বিশেষজ্ঞ, গবেষক, সংস্থার এগারোশো জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।