কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক, সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধ শত জন্মবার্ষিকী উদযাপনে আজ জাতীয় স্তরে একতা যাত্রার আয়োজন হয়েছে, চলবে আগামী ৬ ই ডিসেম্বর পর্যন্ত। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ড মনসুখ মাণ্ডভিয়া বলেন যে এই একতা যাত্রা একটি ঐক্যবদ্ধ জাতির হৃদস্পন্দন। তিনি বলেন তিনি আরও বলেন যে জেলাস্তরে দেশের ৮৪২টি একতা যাত্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। মন্ত্রী আরো বলেন যে সর্দার বল্লবভাই প্যাটেলের পৈতৃক গ্রাম করমসদ থেকে আজ একটি একতা যাত্রা শুরু হবে এবংদেড়শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেনসিং এর মাধ্যমে আনন্দে বল্লভ বিদ্যানগরে যাত্রার উদ্বোধনে অংশ নেবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী ড মনসুখ মাণ্ড্যভিয়া, নিমুভেন বাম্বানিয়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।