November 13, 2025 10:26 AM

printer

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ‘রপ্তানি প্রসার মিশন’- EPM–এ অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রপ্তানি প্রসার মিশন’- EPMএ অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ২৫ হাজার কোটি টাকারও বেশী। ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেটে এই উদ্যোগ ঘোষিত হয়। অতিক্ষুদ্রক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলিনতুন রপ্তানিকারক এবং শ্রম নির্ভর ক্ষেত্রগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করতেই প্রকল্পের সূচনা।  গতকাল সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানান, চলতি অর্থ বর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত রপ্তানিকে উৎসাহ দিতে এই মিশন একটি ডিজিটাল উপায়ে গঠিত সহজ ও সামগ্রিক কাঠামো তৈরি করবে। EPM বিভিন্ন বিচ্ছিন্ন প্রকল্পকে এক ছাতার তলায় নিয়ে এসে  বিশ্বের বাণিজ্যের দরবারে প্রতিবন্ধকতা গুলোকে অতিক্রম করতে পারবে বলে আশ্বাস দিয়েছেন শ্রী বৈষ্ণ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।