July 30, 2025 10:25 PM

printer

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং NISAR এর সফল উৎক্ষেপণের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং NISAR এর সফল উৎক্ষেপণের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন। এই উৎক্ষেপণকে একটি গেম-চেঞ্জার হিসেবে বর্ণনা করে তিনি বলেন যে NISAR শুধুমাত্র বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির মতো দুর্যোগের সঠিক ব্যবস্থাপনায় সাহায্য করবে না, বরং এটি কুয়াশা, ঘন মেঘ এবং বরফের আস্তরণ ভেদ করে ছবি তুলতে পাড়বে। NISAR থেকে প্রাপ্ত তথ্য সমগ্র বিশ্ব সম্প্রদায়ের উপকারে আসবে। মন্ত্রী বলেন যে তিনি গর্বিত কারণ এমন এক সময়ে তিনি মহাকাশ দপ্তরের সাথে যুক্ত, যখন টিম ISRO প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৃষ্ঠপোষকতায় একের পর এক আন্তর্জাতিক মাইলফলক অতিক্রম করছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।