কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন আই পি সারথি চ্যাটবট ও এ আই এম এল নির্ভর অত্যাধুনিক ইমেজ সার্চ প্রযুক্তির আজ একবছর পূর্ণ হলো। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান যে এই উদ্ভাবনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের মেধাসম্পদকে রূপান্তরিত করে প্রতিটি উদ্ভাবক, স্টার্টআপ এবং এমএসএমই-এর জন্য দ্রুত, ন্যায্য এবং ভবিষ্যতউপযোগী এই সম্পদের সহজলভ্যতা তৈরি করার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন যে লক্ষাধিক ব্যবহারকারী এর ফলে উপকৃত হবেন এবং এইসমস্ত প্ল্যাটফর্মগুলি ভারতের গুরুত্বপূর্ণ উদ্ভাবন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করে বিকশিত ভারতের লক্ষ্যে আরও এগিয়ে দেবে।
Site Admin | September 18, 2025 9:51 PM
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন আই পি সারথি চ্যাটবট ও এ আই এম এল নির্ভর অত্যাধুনিক ইমেজ সার্চ প্রযুক্তির আজ একবছর পূর্ণ হলো।