June 14, 2025 8:40 AM

printer

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে বে-আইনী অর্থ লেনদেন ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ সম্পর্কে তদন্ত চালাচ্ছে।

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে বে-আইনী অর্থ লেনদেন ও কর ফাঁকি দেওয়ার অভিযোগ সম্পর্কে তদন্ত চালাচ্ছে। CBDT সূত্রে জানা গেছে, এই ধরনের Virtual Digital Asset বা VDA লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্হাগুলি ১৯৬১-র আয়কর আইন লঙ্ঘন করেছে বলে জানা গেছে। এই ধরনের কাজে জড়িত বহু ব্যক্তি আয়কর রিটার্নের নির্ধারিত VDA সংক্রান্ত কলম পুরণ না করে আয়কর আইন লঙ্ঘন করেছে। এধরনের কয়েক হাজার ব্যক্তিকে CBDT সম্প্রতি চিঠি পাঠিয়ে তাদের আয়কর রিটার্ন পুনরায় পর্যালোচনা করে দেখতে বলেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।