কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, আজ গাজিয়াবাদ ও নয়ডায় বায়ুদূষণ মোকাবিলার লক্ষ্যে গৃহীত অ্যাকশন প্ল্যান নিয়ে উচ্চ পর্যায়ে পৌরহিত্য করেন। বিভিন্ন কলকারখানায় চালু হওয়া অনলাইনে ধোয়া নিঃসরণ নজরদারি ব্যবস্থাপনার বিষয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছ থেকে খোঁজ খবর নেন মন্ত্রী। জাতীয় স্বচ্ছ বায়ু কর্মসূচীর মাত্রা আরো উন্নত করে যেসব শহর দূষণ নিয়ন্ত্রণে ভাল কাজ করছে, তাদের বরাদ্দের ক্ষেত্রেও সামঞ্জস্য আনার ওপর মন্ত্রী জোর দেন।
দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ মোকাবিলায় নাগরিকদের সচেতন হয়ে এগিয়ে আশার কথাও মন্ত্রী উল্লেখ করেছেন।