December 25, 2025 10:15 AM

printer

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সি বি আই, উন্নাও গণ ধর্ষণ মামলায় প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার কে দেওয়া যাবজীবন কারাবাস ওপরে স্থগিতাদেশ ও জামিনের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সি বি আই, উন্নাও গণ ধর্ষণ মামলায় প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার কে দেওয়া যাবজীবন কারাবাস ওপরে স্থগিতাদেশ ও জামিনের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। তদন্তকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ২০১৭য় উন্নাও গণধর্ষণের  মামলায় দিল্লী হাইকোর্টের ডিভিশন বেঞ্ছের রায় পর্যালোচনার পর  এই সিদ্ধান্ত গৃহীত হয়।

হাই কোর্টের ওই নির্দেশ, যাতে সেঙ্গার কে যাবজীবন কারাবাসের সাজা রদ করে জামিন মঞ্জুর করা হয়, তার বিরুদ্ধে যত শীঘ্র সম্ভব  শীর্ষ আদালতে,  বিশেষ লিভ পিটিশন দাখিল করারও সিদ্ধান্ত নিয়েছে। তবে ধর্ষিতা মেয়েটির বাবার বিচার বিভাগীয়  হেপাজতে মৃত্যুর কারণে সেঙ্গার বর্তমানে ১০ বছরের জেল হেপাজতেই রয়েছেন।

যাবজীবন কারাবাসের সাজার বিরুদ্ধে প্রাক্তন এই  বিধায়ক আবেদন জানান। সি বি আই এবং মেয়েটির পরিবারের পক্ষ থেকে হাই কোর্টে এর বিরোধিতা করা হয়। আদালত অবশ্য গত মঙ্গলবার বহিষ্কৃত বিজেপি নেতার জামিন মঞ্জুর করে বলে যে তিনি ইতমধ্যেই সাত বছর ৫ মাস জেলে অতিবাহিত করেছেন, কাজেই তাকে জামিন দেওয়া যেতে পারে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।