কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক দেশের ক্রীড়া ব্যবস্হাকে আরও মজবুত করতে ও তরুণ প্রতিভাদের বিকাশে একটি বৃহত্তর সার্বিক শিক্ষানবীসি নীতির উদ্বোধন করেছে। মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগের ফলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে শিক্ষানবীসি হওয়ার সুযোগ ঘটবে। তারা ক্রীড়া প্রশাসন ও সংশ্লিষ্ট ক্ষেত্রে হাতেকলমে কাজের অভিজ্ঞতা লাভ করবে। এই উদ্যোগের উদ্বোধন করে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, এরফলে তরুণ প্রজন্মকে ক্রীড়া বিষয়ক ক্ষেত্রে অভিজ্ঞতা দেওয়ার সুযোগ তৈরি হবে। এই নীতির আওতায় প্রতি বছর যুবক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে ৪৫২ জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে।
Site Admin | December 24, 2025 11:09 AM
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক দেশের ক্রীড়া ব্যবস্হাকে আরও মজবুত করতে ও তরুণ প্রতিভাদের বিকাশে একটি বৃহত্তর সার্বিক শিক্ষানবীসি নীতির উদ্বোধন করেছে