কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারত এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিশ্বমানের নানা প্রতিযোগিতা আয়োজনের ক্ষমতা দেশের রয়েছে। নতুন দিল্লিতে আসন্ন বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর প্রস্তুতি পরিদর্শন করার সময় শ্রী মান্ডভিয়া জানান, আগামীকাল অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। মন্ত্রী গতকাল অ্যাক্রিডিটেশন সেন্টার, মেডিকেল সেন্টার, ওয়ার্ম-আপ ট্র্যাক, জিম, ক্লাসিফিকেশন জোন এবং লাউঞ্জ পরিদর্শন করেছেন। অংশগ্রহণকারী ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের জন্য বিশ্বমানের পরিকাঠামো এবং সবরকমের ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হবে। ১০০টিরও বেশি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মন্ত্রী বলেন, এই ইভেন্ট কেবল ভারতে আয়োজিত এযাবৎকালে সর্ববৃহৎ প্যারা-অ্যাথলেটিক্স ইভেন্টই নয়, বরং দেশের সমৃদ্ধ সংস্কৃতি এবং খেলাধুলার প্রতি অঙ্গীকারের এক সুচারু প্রতিফলন।
Site Admin | September 24, 2025 11:38 AM
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারত এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিশ্বমানের নানা প্রতিযোগিতা আয়োজনের ক্ষমতা দেশের রয়েছে।