কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আখ চাষ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা আইসিএআর-এর অধীনে একটি বিশেষ টিম তৈরি করা হবে। আজ তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দিল্লিতে সুস্থায়ী আখ অর্থনীতি সংক্রান্ত একটি জাতীয় আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি জানান, বিশেষ দলটি জাতীয় আখ চাষ নীতি প্রণয়ন এবং গবেষণার দিক নির্দেশ করবে।তার আগে তারা কৃষক ও শিল্পর সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির পরামর্শ নেবে। গবেষণার মূল লক্ষ্য হবে কী করে কৃষকদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হয়।
Site Admin | September 30, 2025 10:04 PM
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আখ চাষ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা আইসিএআর-এর অধীনে একটি বিশেষ টিম তৈরি করা হবে।