কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশের কৃষক ও বিজ্ঞানীদের যৌথ কর্মপ্রয়াসে ও সরকারের নীতির ফলে ভারতের কৃষি ৩ দশমিক ৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে যা বিশ্বে মধ্যে সর্বোচ্চ। নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলন – রবি অভিযান ২০২৫য়ে শ্রী চৌহান বলেন, দেশের ও কৃষকদের স্বার্থ মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র যৌথ ভাবে কাজ করে চলেছে। জাল সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ছিল – এক দেশ, এক কৃষি ও এক দল।