June 8, 2025 8:00 PM

printer

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষি ক্ষেত্রের বিকাশের জন্য সহজেই  উৎপাদিত হতে পারে এমন ফল ও ফসল চাষের ওপর বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরী।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষি ক্ষেত্রের বিকাশের জন্য সহজেই  উৎপাদিত হতে পারে এমন ফল ও ফসল চাষের ওপর বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরী। বেঙ্গালুরুতে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়ে শ্রী চৌহান ড্রাগন ফ্রুট চাষের উপকারিতার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে কোনরকম রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না। সামান্য সারাই এই চাষের জন্য যথেষ্ট। যার ফলে একে, জৈব ফসল হিসেবেও গণ্য করা হচ্ছে। ক্যাকটাস প্রজাতির ফল হওয়ায়  ড্রাগনফ্রুটে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এরফলে কৃষকদের উৎপাদন ব্যয়ও অনেকটাই কমে যায় এবং প্রথম বছর চাষের পরই কৃষকরা বার্ষিক ৬ থেকে ৭ লক্ষ টাকা লাভ করতে পারেন বলেও মন্ত্রী জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।