September 10, 2025 9:31 PM

printer

কেন্দ্রীয় আদিবাসী দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্বের প্রথম ডিজিটাল উপজাতি বিশ্ববিদ্যালয় – আদি সংস্কৃতি-র সূচনা  করেছেন

কেন্দ্রীয় আদিবাসী দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্বের প্রথম ডিজিটাল উপজাতি বিশ্ববিদ্যালয় – আদি সংস্কৃতি-র সূচনা  করেছেন। বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোকপাত করে মন্ত্রী বলেন যে আদি সংস্কৃতি একটি ডিজিটাল একাডেমি এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম যেখানে জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য আদিবাসী শিল্প সংস্কৃতি এবং কারুশিল্পের জন্য একটি অনলাইন বাজার রয়েছে। তিনি আরও বলেন যে এটি সাংস্কৃতিক সংরক্ষণ এবং জীবিকা নির্বাহের জন্য নতুন সুযোগ তৈরি করবে। আদি কর্মযোগী অভিযানের জাতীয় সম্মেলনে ভাষনে মন্ত্রী বলেন যে আদিবাসী ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র সংস্কৃতি রক্ষার বিষয় নয়বরং তৃণমূল পর্যায়ে মর্যাদাক্ষমতায়ন ও সুযোগ নিশ্চিত করার বিষয়ও।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।