কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা চালু করেছেন যা প্রতি মাসে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের প্রতিশ্রুতি দেয় – এমন একটি ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওটিতে পঁচিশ হাজার টাকা বিনিয়োগে দৈনিক নব্বই হাজার এবং প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা লাভ করার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। যে-কোনও বিষয়ে, নাগরিকদের কেবল সরকারি সূত্রের উপর নির্ভর করতে এবং কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করে নিতে অনুরোধ করেছে পি আই বি।
Site Admin | December 16, 2025 6:57 PM
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা চালু করেছেন যা প্রতি মাসে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের প্রতিশ্রুতি দেয় – এমন একটি ভিডিও সরকার ভুয়ো বলে খারিজ করে দিয়েছে।