কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ৮.২ শতাংশের বৃদ্ধির উপর ভর করে ভারত বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশে পরিণত হয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্বে যেখানে গড় আর্থিক বৃদ্ধির হার ৩.২ শতাংশ, ভারতে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.২ শতাংশে। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বলেও তিনি জানান।
গতকাল লোকসভায় শ্রীমতি সীতারমণ আরও জানান, ওষুধ, বৈদ্যুতিক সরঞ্জাম, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি ও প্রতিরক্ষা সামগ্রী রফতানিতে ভারত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উঠে এসেছে। ভারতের অর্থনীতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরূপ মন্তব্য নিয়ে বিরোধীরা সরকারের জবাব চাওয়ায় তাদেরও সমালোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।